সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

২৮ জুন ২০২৬, ০৩:৪৫ PM
মোহাম্মদ আলী

মোহাম্মদ আলী © সংগৃহীত

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছে মাদ্রাসাশিক্ষার্থী মোহাম্মদ আলী। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৭ জুন) মাদ্রাসার পাঠ শেষে বাড়ি ফেরার পথে মোহাম্মদ আলী সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ আলীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় স্থানীয়রা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তাদের মতে, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।

নিহতের মৃত্যুতে এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬