ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২৪, ১১:২২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:৩২ PM
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শোক র‌্যালি বের করা হয়

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শোক র‌্যালি বের করা হয় © টিডিসি

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, শোক র‌্যালি, নীরবতা পালন ও স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দিবসটি সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এবং আবাসিক হলগুলোয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনর্মিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং কালো পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

পতাকা উত্তোলন শেষে প্রশাসনের নেতাদের উপস্থিতিতে একটি শোক র‍্যালি বের করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন অংশগ্রহণ করে। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতিসৌধের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে শহিদ স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন: ৪৬তম ইসলামী বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত

পরে একে একে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, জিয়া পরিষদ, গ্রিন ফোরাম, ৩৬টি বিভাগ, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, প্রক্টর অফিস, প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

১১ দফা দাবিতে রুয়েট সিএসই বিভাগে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষকদের বদলি কবে, যা বললেন মাউশি ডিজি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চীনের বুলেট ট্রেনগুলো দেশে আনার কথাবার্তা চলছে: বিমানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৫ আগস্টের পর জুতার মালা পরে ক্যাম্পাসে ঘোরানো ছাত্রলীগ নেতা…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে ঢাকা-৬ এর সমস্যা তুলে ধরলেন প্রতিমন…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9