ববির ট্রেজারার হলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মোস্তফা কামাল

২৬ নভেম্বর ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ PM
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাস

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ক্যাম্পাস © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন ট্রেজারার হলেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল (অবসরপ্রাপ্ত) আবু হেনা মোস্তফা কামাল খান। মঙ্গলবার (২৬ নভেম্বর)  রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষামন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। ট্রেজারার হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে বলে উল্লেখ করা হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বরিশাল বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১২ (১) ধারা অনুসারে আবু হেনা মোস্তফা কামাল খান, কর্নেল (অবসরপ্রাপ্ত), বাংলাদেশ সেনাবাহিনী-কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হলো।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ট্রেজারার পদে তিনি অবসর অব্যবহিত পূর্ব পদের সমপরিমাণ বেতনভাতা প্রাপ্য হবেন। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস-চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলে উল্লেখ করা হয়।

এডাস্টের নতুন উপাচার্য হিসেবে যোগদান করেছেন অধ্যাপক ড. মো. …
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9