সতিকসাসে নেতৃত্বে সাকিব-মামুনুর, দপ্তর সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের আলভী

২৫ নভেম্বর ২০২৪, ০৬:৩৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
সাহেদুজ্জামান সাকিব, মামুনুর রশীদ ও আমান উল্যাহ আলভী

সাহেদুজ্জামান সাকিব, মামুনুর রশীদ ও আমান উল্যাহ আলভী © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির (সতিকসাস) ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির নির্বাচনে দেশ টিভির রিপোর্টার সাহেদুজ্জামান সাকিব সভাপতি, সাধারণ সম্পাদক দৈনিক সংবাদের মামুনুর রশীদ নির্বাচিত হয়েছেন।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে দ্যা ডেইলি ক্যাম্পাসের আমান উল্যাহ আলভী নির্বাচিত হয়েছেন। আজ সোমবার (২৫ নভেম্বর) সাংবাদিক সমিতির নিজস্ব কার্যালয়ে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। 

নির্বাচনে সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের তুহিন ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালবেলার এইচএম মাহিন,সাংগঠনিক সম্পাদক  পলিটিক্স নিউজের মোহাম্মদ রায়হান, প্রচার ও প্রশিক্ষণ সম্পাদক সোনালী নিউজের সাব্বির হোসেন, অর্থ সম্পাদক আমার সংবাদের মিয়া আমিরুল ইসলাম ও নারী বিষয়ক সম্পাদক পদে এশিয়ান টেলিভিশন অনলাইনের মাহমুদা আক্তার নির্বাচিত হয়েছেন। মো. শফিক মিয়া ও আরিফুল ইসলাম কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান৷ পাশাপাশি সাংবাদিক সমিতির শিক্ষক উপদেষ্টা ও কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার নির্বাচন পর্যবেক্ষক ছিলেন। 

এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এশিয়ান টেলিভিশনের প্ল্যানিং এডিটর রফিকুল ইসলাম রলি, বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক ফয়েজ রেজা, চ্যানেল টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার শাহরিয়ার আরিফ ও বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসির। নির্বাচন সচিবের দায়িত্ব পালন করেন সংগঠনটির সদ্য সাবেক সভাপতি তাওসিফ মাইমুন। 

প্রসঙ্গত, তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস) ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এক বছর পর পর নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9