খুলনা জেলা স্টেডিয়ামের ঘটনার প্রতিবাদে খুবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

২৪ নভেম্বর ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন © সংগৃহীত

খুলনা জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটল প্রতিযোগিতাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ রবিবার (২৪ নভেম্বর) বেলা পৌনে তিনটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের কার্যালয়েরে অডিটরিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাজ্জাদুল ইসলাম আজাদ।

তিনি বলেন, শনিবার জেলা স্টেডিয়ামে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল প্রতিযোগিতার ম্যাচ চলাকালে নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর চড়াও হয় এবং গায়ে হাত তোলেন। এ ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু শিক্ষার্থী আহত হয়। এমনকি তারা নারী শিক্ষার্থীদের গায়েও হাত তোলেন। আহত শিক্ষার্থীরা এখন পর্যন্ত সুস্থ হননি। এ সময়টায় তারা খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালকের সঙ্গেও খারাপ আচরণ করেন। এ ঘটনার পর শনিবার সন্ধ্যা থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফোন করে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বিভিন্নভাবে হুমকি দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় নিয়ে বিভিন্ন মাধ্যমে বাজে মন্তব্য করেন।

আরও পড়ুন: খুবিতে বৈষম্য দূর করতে কমিটি করা হয়েছে: উপাচার্য

তিনি বলেন, ‘নর্থ ওয়েস্টার্নের শিক্ষার্থীরা আমাকে এবং আজীম ইসলাম জীমকে বিতর্কিত করার জন্য নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন। যেহেতু আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করছি। তাই তারা বিশ্ববিদ্যালয়কে বিতর্কিত করার জন্য আমাদের টার্গেট করেছে। আমরা খবর পেয়েছি, শনিবার রাতে তারা তেঁতুলতলা মোড়ে অবস্থান করে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থীর সঙ্গে খারাপ আচরণ করলে বা হুমকি দিলে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেব এবং যারা এর পেছনে ইন্ধন দিচ্ছে, প্রমাণ হাতে পেলেই তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন স্থাপত্য ডিসিপ্লিনের রাতুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন মেহেদী হাসান জুবায়ের, ইশরাত মুহাল্লিন, তাহমিদ আলভী, সানজিদা ইসলাম, হাসানুজ্জামান রনি, জিহাদ হাওলাদার, আসিফ খান ও রাহুল কুমার সরকার।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence