কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আগামী বছরের শুরুতে: উপাচার্য

২০ নভেম্বর ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস ও লোগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাম্পাস ও লোগো © সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বারের মতো সমাবর্তন আয়োজনের ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। আগামী বছর ২০২৫ সালের শুরুতে সমাবর্তন আয়োজন করা হবে বলে জানা তিনি।

বুধবার (২০ নভেম্বর) সকালে ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন উপাচার্য।

উপাচার্য বলেন, আমরা ভেবেছি নতুন ক্যাম্পাসে গেলে সমাবর্তনের আয়োজন করবো। কিন্তু ইতোমধ্যে কয়েকটা ব্যাচ সমাবর্তনের বাকি রয়ে গেছে। জানুয়ারি বা ফেব্রুয়ারীর শুরুতে যাদের ফলাফল আসবে তাদেরকেসহ সমাবর্তন আয়োজন করবো আমরা।

নবীনবরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬
টিউশনির ফাঁদ ভেঙে বিসিএস ক্যাডার কুবির নিহাল
  • ২৯ জুন ২০২৬
অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ…
  • ২৮ জুন ২০২৬