ইবিতে ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশীপ ট্রেনিং বিষয়ক কর্মশালা

১৪ নভেম্বর ২০২৪, ০৬:৫০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ইবিতে ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশীপ ট্রেনিং বিষয়ক কর্মশালা

ইবিতে ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশীপ ট্রেনিং বিষয়ক কর্মশালা © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিল্প সংশ্লিষ্ট সৃজনশীল সংগঠন 'বুনন' এর আয়োজনে 'ইভেন্ট ম্যানেজমেন্ট ও লিডারশীপ প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১৪০ নম্বর কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। বুননের সভাপতি নাহিদুর রহমানের সভাপতিত্বে এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এলিশিয়ান ইভেন্ট কোম্পানির সিইও আসাদ উল্লাহ বাবু এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন বিভাগের এসিস্ট্যান্ট ডিরেক্টর ফয়জুল্লাহ ওয়াসিফ।

এসময় ইভেন্ট ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষক আসাদ উল্লাহ বাবু এবং ফয়জুল্লাহ ওয়াসিফ লিডারশীপ ট্রেনিং বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনাসহ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।

বুননের সভাপতি নাহিদুর রহমান বলেন, ‘বুনন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য হলো ইভেন্ট ম্যানেজমেন্ট, আলপনা এবং স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা। তারই ধারাবাহিকতায় আজকে বুনন অষ্টম কার্যনির্বাহী কমিটিতে এসে পৌঁছেছে। আজকের কর্মশালার মূল বিষয়বস্তু ইভেন্ট ম্যানেজমেন্ট এবং লিডারশীপ। এই কর্মশালার মাধ্যমে আমাদের মেম্বারদের দক্ষতা বাড়বে এবং ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে সম্পর্ক বৃদ্ধি পাবে। ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বুননের সদস্যরা ইভেন্ট ম্যানেজমেন্টের কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবে। সে লক্ষ্যে তাদের দক্ষ করে তুলতেই আজকের কর্মশালা।’

প্রসঙ্গত, 'রং তুলিতে স্বপ্ন বুনি' স্লোগানে ২০১৬ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় শিল্প সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী এই সংগঠন ‘বুনন’। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন রকম ইভেন্ট ম্যানেজমেন্ট, আল্পনা এবং প্রোগ্রাম ডেকোরেশনের কাজ করে যে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে সমাজের বঞ্চিত, অবহেলিত এবং পিছিয়ে পড়া প্রান্তিক মানুষের শিক্ষা ও জীবনমান উন্নয়নের জন্য কাজ করে আসছে।

 

ট্যাগ: ইবি
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9