শিশু ও নারী শ্রমিক হত্যার বিচারের দাবিতে ঢাকা কলেজে বিক্ষোভ

১৪ নভেম্বর ২০২৪, ০৫:০৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ঢাকা কলেজে বিক্ষোভ

ঢাকা কলেজে বিক্ষোভ © টিডিসি ফটো

পোশাকশ্রমিক সান্ত্বনা ও শিশু মুনতাহা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন ঢাকা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

শুরুতে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে হলপাড়া ঘুরে মূল ফটকের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘শ্রমিক হত্যার বিচার করো, করতে হবে’, ‘শিশু হত্যার বিচার করো, করতে হবে’, ‘মানবতা মুক্তি পাক সন্ত্রাসীরা নিপাত যাক’, ‘আমার বোন কবরে খুনি কেন বাহিরে?’ ইত্যাদি স্লোগান দেন।

সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘সাভারে যখন শুনলাম এক নারীর লাশ পাওয়া গেছে তখন আমরা সবাই খোঁজ নিতে থাকি কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। যখন জানলাম মেয়েটি শিক্ষার্থী না, গার্মেন্টস কর্মী তখন আমরা সবাই চুপ হয়ে গেলাম। আসলে কি এমন বাংলাদেশ চেয়েছিলাম আমরা? যে মেয়েকে হত্যা করা হয়েছে সে তো আমাদের কারো না কারো বোন। সিলেটে কি অপরাধ করেছিলো শিশু মুনতাহা? তাকে কেন মেরে ফেলা হলো? আমরা জড়িতদের সকলকে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।’

বিক্ষোভে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত বলেন, ‘প্রতিদিন খবর কাগজ খুললেই ধর্ষণ ও চাঁদাবাজির ঘটনা দেখি। স্বৈরাচার সরকারকে পতন ঘটিয়ে যে নতুন বাংলাদেশের আশা করেছিলাম, সেটা কিন্তু হচ্ছে না। বিগত দিনে সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস কর্মীরা তাদের বকেয়া বেতনের জন্য আন্দোলন করলে সেখানে সেনাবাহিনী নামিয়ে গুলি চালানো হয়। আমাদের হাতে তৈরি করা সরকারকে নিয়ে প্রত্যাশা করি তারা ছাত্র বান্ধব হবে, শ্রমিক বান্ধব হবে, মানুষের কল্যাণে কাজ করবে। বিগত দিনে যেভাবে বিভিন্ন আন্দোলন দমানো হয়েছে সেটা আর চাই না। গার্মেন্টস কর্মী হত্যার প্রতিবাদ আমরা করছি। আর যে কোনো যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের আমরা পাশে চাই।’

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9