বিশ্ববিদ্যালয়ের সাইনবোর্ড থেকে সরালো শেখ মুজিবের নাম

১৪ নভেম্বর ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ

শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁর নাম পরিবর্তনের জোরালো দাবি জানিয়ে আসছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করলেও নাম পরিবর্তনে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করার মধ্যেই বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে শহরের মডেল টাউনে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের সামনে ‘নওগাঁ বিশ্ববিদ্যালয়’ লেখা নতুন সাইনবোর্ড টানিয়ে দেন শিক্ষার্থীরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নওগাঁয় নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা আরমান হোসেন ও সাদনান সাকিবসহ স্থানীয় শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্রনেতা আরমান হোসেন বলেন, ‘নওগাঁয় বিশ্ববিদ্যালয় অনুমোদন দেওয়ার পর থেকে অসংখ্যবার রাজপথে নেমে নাম পরিবর্তনের দাবি নিয়ে আমরা কাজ করেছি। তবে ফ্যাসিস্ট হাসিনার আমলে সেটি সম্ভব হয়নি। অবশেষে বিশ্ববিদ্যালয়ের প্রতি নিজেদের অনুভূতির জায়গা থেকে নিজেরাই নতুন নামকরণ করে সাইনবোর্ড টানালাম। কাজটি করার পর থেকে অন্যরকম ভালোলাগা কাজ করছে।’

শিক্ষার্থীদের ভাষ্য, আওয়ামী সরকারের আমলে ফ্যাসিস্ট হাসিনা শেখ মুজিবের নামে অযৌক্তিকভাবে নওগাঁর এ বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছিলেন। অথচ অনেক আগে থেকেই এ বিশ্ববিদ্যালয় নওগাঁর নামে নামকরণের জন্য আমরা আন্দোলন করে এসেছি। তাই নিজ অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন সাইনবোর্ড টানানো হলো।

তবে বিষয়টি নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁর উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে এ মুহূর্তে ঢাকায় অবস্থান করায় অস্থায়ী কার্যালয়ে গিয়ে তাকে পাওয়া যায়নি।

অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9