সহকর্মীর যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন রাবি অধ্যাপক

১৩ নভেম্বর ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
অধ্যাপক ড. মোহা. এনামুল হক

অধ্যাপক ড. মোহা. এনামুল হক © টিডিসি ফটো

যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. এনামুল হক। মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ৫৩৪তম সিন্ডিকেট সভার ৭৯ নং প্রস্তাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, সহকর্মীর সঙ্গে যৌন হয়রানির অভিযোগে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. এনামুল হককে ৫২৫তম সিন্ডিকেট সভার ৩৮নং সিদ্ধান্তে দুই বছরের জন্য অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছিলেন বিগত প্রশাসন। সরকার পরিবর্তনের পর অধ্যাপক এনামুল হককে পাঠদানে ফেরাতে দফায় দফায় অবস্থান কর্মসূচি ও আন্দোলন করেন বিভাগের শিক্ষার্থীরা। ফলে বিশ্ববিদ্যালয় বর্তমান প্রশাসন এ বিষয়ে একটি রিভিউ তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত কমিটির রিপোর্ট ও সুপারিশের ভিত্তিতে গতকাল (মঙ্গলবার) ৫৩৪তম সিন্ডিকেটে দুটি সিদ্ধান্ত গৃহীত হয়- গত ২০২৩ সালের ২২ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেট সভার ৪৮ নং সিদ্ধান্ত রহিত করা হলো এবং উক্ত তারিখ হতে প্রফেসর ড. মোহা. এনামুল হক-কে যৌন হয়রানির অভিযোগ থেকে অব্যাহতি প্রদান করা হলো ও প্রফেসর ড. মোহা. এনামুল হক সকল প্রকার অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন।

সত্যের বিজয় হয়েছে জানিয়ে ভুক্তভোগী অধ্যাপক ড. মোহা. এনামুল হক বলেন, ড. মাহবুবা কানিজ কেয়া দলের পরিচয়ে আমাকে সহ বিভাগের সকল শিক্ষকের উপর মানসিক টর্চার করেছেন। অবৈধভাবে আমার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে নিজেই কমিটি গঠন করেছেন এবং সেখানে তারই লোকজন ছিল। বিগত স্বৈরশাসক প্রশাসন কানিজের পক্ষ নিয়ে আমাকে দুই বছরের জন্য বিভাগের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করেন। বিভাগের শিক্ষার্থীরা আমার পক্ষ নেওয়ায় তাদেরকেও পরীক্ষার খাতায় মার্কস কম দেওয়া হয়েছে। তবে এখন সত্যের বিজয় হয়েছে। 

মাহবুবা কানিজ কেয়া ও তদন্ত কমিটির সদস্যদের বিচার চেয়ে তিনি আরও বলেন, তারা সবাই আমার সাথে অন্যায় করেছেন কারণ আমি বিএনপির আদর্শকে ধারণ করে রাজনীতি করতাম। তদন্ত কমিটির সদস্যরা তদন্ত না করেই রিপোর্ট জমা দিয়েছেন। তদন্তে গাফিলতি করার অভিযোগে তাদেরকে শাস্তির আওতায় আনা হোক।

উল্লেখ্য, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবা কানিজ কেয়ার সঙ্গে 'অশালীন' আচরণের অভিযোগে অধ্যাপক এনামুল হককে দুই বছরের জন্য অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ২০২৩ সালের ২২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৫২৫তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত হয়েছিল।

ট্যাগ: অধ্যাপক
রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎ…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী নিয়োগ, আবেদন অ…
  • ০৫ নভেম্বর ২০২৬
চলতি মাসে বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে দুই ঘূর্ণিঝড়
  • ০৫ নভেম্বর ২০২৬
নির্বাচনে হারের পর চাপে ট্রাম্প-নেতানিয়াহুর সম্পর্ক!
  • ০৫ নভেম্বর ২০২৬
পুলিশের অভিযানে মিরপুর থেকে ২০ ককটেলসহ নাশকতার সরঞ্জাম উদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
কৃত্রিম স্ফীতির অবসান নাকি অশনিসংকেত?
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950