বুটেক্সে বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

১১ নভেম্বর ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

বাঁধনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি © টিডিসি ফটো

"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদানের সংগঠন বাঁধন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ইউনিটের উদ্যোগে ৫০ তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পকেট গেটের সামনে এই সংগঠনটি ২৬৫ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে। এই কর্মসূচি সকাল ১১টায় শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে।

 এ কার্যক্রম পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, ‘বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি একটি ভালো উদ্যোগ। এমন অনেকেই আছে যারা নিজের ব্লাড গ্রুপ জানে না। আজকের এই কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের কারোর রক্তের প্রয়োজন হলে বাঁধনকে সবসময় পাশে পাওয়া যায়।’

এছাড়া উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কাবেরী মজুমদার, শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ রিয়াজুল ইসলাম, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: ইমদাদ সরকার ও ড. এ.টি.এম ফয়েজ আহমেদ, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক তৌফিকা সিদ্দিকা, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা সিদ্দিকা ও সংগঠনটির সক্রিয় কর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা।

সংগঠনটির সভাপতি ইমন কুমার সাহা বলেন, ‘আমাদের সংগঠনটি শিক্ষার্থীদের মাধ্যমে ঢাকা এবং এর আশেপাশের জেলাগুলোতে রোগীদের প্রয়োজন অনুযায়ী রক্ত সরবরাহ করে থাকে। বাঁধনের সামাজিক কাজগুলোর মধ্যে নবীনদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় একটি কর্মসূচি। এই কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ জানতে পারবে এবং পাশাপাশি অনেকেই রক্তদানে উৎসাহিত হবে।

সংগঠনটির সাধারণ সম্পাদক আফিফ ইসলাম সাজিদ বলেন, ‘নবীন শিক্ষার্থীদের একাংশ রক্তের গ্রুপ জানে না। আমরা বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দিচ্ছি এবং রক্তদানে উৎসাহী করার জন্য কাজ করছি। এই কার্যক্রম সফল করার জন্য যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ও ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী শিহাব উদ্দিন মারুফ জানান, ‘বাঁধনের আজকের আয়োজনটি আমার জন্য শিক্ষামূলক ছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্ণয় করতে পারা অনেক আনন্দদায়ক ছিল। এই সংগঠনকে ধন্যবাদ দিতে চাই এত সুন্দর একটি কাজে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য। এভাবেই বাঁধনের হাত ধরে আরও অনেক মানবসেবামূলক কাজের আয়োজন করা হবে এই প্রত্যাশা করি।’

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করে এবং সংগঠনটির এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

ঈদে মোটরসাইকেল উচ্ছ্বাস, সচেতনতা হারিয়ে ছুটছে গতি
  • ২০ মার্চ ২০২৬
‎ডাকসু নেতা অপুর উদ্যোগে বাগেরহাটে ঈদ সামগ্রী বিতরণ
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলের মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি ইরানের
  • ২০ মার্চ ২০২৬
ঈদ নিয়ে তরুণদের ভাবনা, আনন্দের আসল অর্থ কোথায়?
  • ২০ মার্চ ২০২৬
দেশের বাজারে আজ কত টাকা ভরিতে বিক্রি হচ্ছে সোনা
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে আগাম ঈদ উদযাপন ৫ গ্রামের মানুষের
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence