পাখির নিরাপদ আশ্রয়ে গাছে গাছে মাটির হাঁড়ি দিল জাবি ছাত্রদল 

০৯ নভেম্বর ২০২৪, ০৮:১৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মী © সংগৃহীত

পাখিদের নিরাপদ আশ্রয়  তৈরিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে গাছে গাছে মাটির হাঁড়ি স্থাপন করেছে জাবি শাখা ছাত্রদল। শনিবার (৯ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাখিদের বাসস্থানসমৃদ্ধ বিভিন্ন জায়গায় প্রায় অর্ধশতাধিক হাঁড়ি স্থাপন করে সংগঠনটির নেতাকর্মীরা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, পাখিদের কলকাকলিতে মুখরিত বিশ্ববিদ্যালয়ের কয়েকটি লেকের পাড়, পুরাতন রেজিস্ট্রার ভবন, ট্রান্সপোর্ট ও চৌরঙ্গী এলাকার গাছগুলোতে হাঁড়িগুলো স্থাপন করা হয়েছে।

ছাত্রদল নেতা মাহবুবুর রহমান মুরাদ বলেন, ‘প্রকৃতির অপরুপ সৌন্দর্যের লীলাভূমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, পশুপাখিদের জন্য অভয়ারণ্য হিসেবে সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচিত। ঘন ঝোপঝাড় নিধন ও ব্যাপকহারে ভবন তৈরির কারণে পাখিদের প্রাকৃতিক আবাসস্থল অনেকক্ষেত্রে বিঘ্নিত হচ্ছে। সামনে পাখিদের প্রজননের মাসগুলোতে বিশেষত শালিক, ময়না, দোয়েল, চড়ুই, পাখিদের রক্ষণাবেক্ষণ ও তাদের জন্য কমফোর্টেবল আবাস তৈরি করার জন্য শাখা ছাত্রদলের এই ক্ষুদ্র প্রয়াস।’

ছাত্রদল নেতা নাইমুল হাসান কৌশিক বলেন, ‘জাবি ছাত্রদল সবসময় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী কল্যাণসংশ্লিষ্ট যেকেনো বিষয়কে প্রাধান্য দেয়। এরই অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য ও পরিবেশের সুরক্ষায়ও ছাত্রদল কাজ করে যাচ্ছে। এ ধরণের উদ্যোগের অংশ হিসেবে পাখিদের জন্য গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ঝড়-বৃষ্টি, শীত থেকে সুরক্ষিত থাকার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রজননে পাখিদের সহায়ক ভূমিকা পালন করবে এসব মাটির হাঁড়ি। এতে অন্যান্য পাখিপ্রেমিদের উৎসাহিত হবে। এ ধরনের উদ্যোগ ধীরে ধীরে একটি পরিবেশবান্ধব জাহাঙ্গীরনগর তৈরি করবে বলে আশাকরি।'

জাবি ক্যাম্পাসে গাছে গাছে মাটির হাঁড়ি বসানোর কাজে অংশ নেন  শাখা ছাত্রদল নেতা হাসান হাবিব, নিশাত আব্দুল্লাহ, রায়হান পারভেজ, তরিক আহমেদ, রোকনুজ্জামান, সাকিব আহমেদ, আসাদ জামান, জাহিদ, আব্দুল গাফফার, ফিরোজ আহমেদ, রিফাত মাহমুদ, নাঈম আহমেদ, তাওফিকুর রহমান, জাহিদ খান, সোলাইমান হোসেন, মেহেদী হাসান শেখ, আতিকুজ্জামান, সামিন ইয়াসার লাবিব প্রমুখ।

৩০ লাখ টাকা করে অনুদান পেলেন বিরোধী দলের ৬৫ এমপি
  • ২৯ জুন ২০২৬
এমসিসির মর্যাদাপূর্ণ আজীবন সদস্যপদ পেলেন তামিম
  • ২৯ জুন ২০২৬
তিনবার বিসিএসে সুপারিশপ্রাপ্ত রুয়েটের নাঈম কবির
  • ২৯ জুন ২০২৬
নবম পে-স্কেল: জুলাই থেকে শতভাগ বেসিক বাড়ছে সরকারি চাকরিজীবী…
  • ২৯ জুন ২০২৬
শিশুদের সোশ্যাল মিডিয়া আসক্তি রুখবে কে? চাপের মুখে টেক জায়া…
  • ২৯ জুন ২০২৬
ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মোটরসাইকেলের মহড়া, শিল্প এলাকায় আ…
  • ২৯ জুন ২০২৬