খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শ্যামা পূজা উদযাপিত

০১ নভেম্বর ২০২৪, ১০:৩৫ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
খুবিতে শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য ড. মো. রেজাউল করিম

খুবিতে শ্যামা পূজার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য ড. মো. রেজাউল করিম © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের আয়োজনে হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব এ পূজা উদযাপন করা হয়। 

বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা আনয়নের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সন্ধ্যায় আলোর উৎসব দীপাবলিতে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়স্বজনদের স্মরণ করা হয়। রাত ৮টায় পূজার ঘটস্থাপন ও রাত ৯টায় পূজা শুরু হয়।

এর আগে সন্ধ্যায় শ্যামা পূজা উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।

আরও পড়ুন: খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথম দীপাবলি ও শ্যামা পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি মনে করি, এটাই আমাদের দেশের সংস্কৃতি ও বাক-স্বাধীনতা। এ বিশ্ববিদ্যালয়ে সংখ্যাগুরু-সংখ্যালঘু সবাই সমান। এখানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকলেই যার যার ধর্ম ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নির্বিঘ্নে পালন করছে। সুতরাং কেউ যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিতে পারে এবং উস্কানিমূলক কিছু না করতে পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে হবে। তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ে সকল ধর্মের অনুসারীদের স্বাধীনতা রয়েছে। সবাই মিলে এ বিশ্ববিদ্যালয়কে যেভাবে এগিয়ে নিচ্ছেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আমি মনে করি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান। মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. উত্তম কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহসভাপতি প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ ও সাধারণ সম্পাদক দীপক চন্দ্র মন্ডল। 

আরও  পড়ুন: একসঙ্গে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পেল খুলনা বিশ্ববিদ্যালয়

সূচনা বক্তব্য দেন শিক্ষার্থী পায়েল রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষার্থী গৌরব কুমার পাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও শ্যামা পূজা উপলক্ষে  ১ নভেম্বর (শুক্রবার) বিকাল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence