একসঙ্গে ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার পেল খুলনা বিশ্ববিদ্যালয়

১৭ অক্টোবর ২০২৪, ০৫:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ড. রেজাউল করিম, ড. মো. হারুনুর রশীদ খান ও  ড. মো. নুরুন্নবী

ড. রেজাউল করিম, ড. মো. হারুনুর রশীদ খান ও ড. মো. নুরুন্নবী © সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী ৪ বছরের জন্য তাদের আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানানো হয়েছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. রেজাউল করিম। তিনি বিশ্ববিদ্যালয়টির নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক।

অন্যদিকে, উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. হারুনুর রশীদ খান। তিনি বিশ্ববিদ্যালয়টির পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক।

আর ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. নুরুন্নবী। তিনি বিশ্ববিদ্যালয়টির বিজনেস এডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনের অধ্যাপক।

মরক্কো ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেলেন নেদারল্যান্ডসের তারকা …
  • ২৯ জুন ২০২৬
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
  • ২৯ জুন ২০২৬
ময়মনসিংহে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ২৯ জুন ২০২৬
তিন কারণে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ২৯ জুন ২০২৬
কোলে গন্ধগোকুল-পেছনে হাঁটছে সজারু: ফেসবুকে ভাইরাল শিশু মেয়ে…
  • ২৯ জুন ২০২৬
বড় কর ছাড় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ২৯ জুন ২০২৬