জবি ছাত্রদল সেক্রেটারির বাবার মৃত্যু

৩০ অক্টোবর ২০২৪, ১০:২২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৬ PM
জবি ছাত্রদল সেক্রেটারির বাবার মৃত্যু

জবি ছাত্রদল সেক্রেটারির বাবার মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লার বাবা ইসাক মোল্লা মারা গেছেন। বুধবার (৩০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে টঙ্গিবাড়ির নিজ বাড়িতে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। ফুসফুসের ক্যান্সারজনিত রোগে আক্রান্ত তার মৃত্যু হয়। মৃত্যুর খবর নিশ্চিত করে সুজন মোল্লা সকলের নিকট তার বাবার জন্য দোয়া প্রার্থনা করেন।

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর গ্রামে বাদ মাগরিব মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।

জানা যায়, গত কয়েকবছর ধরে ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন তিনি।

তার মৃত্যুতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে।

তিন কারণে সংসদ অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট
  • ২৯ জুন ২০২৬
কোলে গন্ধগোকুল-পেছনে হাঁটছে সজারু: ফেসবুকে ভাইরাল শিশু মেয়ে…
  • ২৯ জুন ২০২৬
বড় কর ছাড় পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ২৯ জুন ২০২৬
পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামী আটক
  • ২৯ জুন ২০২৬
আলজেরিয়া-অস্ট্রিয়া ম্যাচ কি পাতানো ছিল, সন্দেহ উস্কে দিচ্ছে…
  • ২৯ জুন ২০২৬
৬ জেলায় বজ্রপাতের শঙ্কা, বাইরে না যাওয়ার সতর্কতা
  • ২৯ জুন ২০২৬