সাত কলেজের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে বসবে মন্ত্রণালয়, সভা আগামী সপ্তাহে

২৯ অক্টোবর ২০২৪, ০৪:১৪ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:০৭ AM
অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থী

অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থী © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে আগামী সপ্তাহে সভায় বসবে শিক্ষা মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সাত কলেজের সমস্যা সমাধানের লক্ষ্যে গঠিত মন্ত্রণালয়ের ১৩ সদস্যের কমিটির আহ্বায়ক মোহাম্মদ খালেদ রহীম এ তথ্য জানান।   

অধিভুক্ত রাজধানীর সাতটি কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ে প্রথম সভা আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: উত্তাল সায়েন্সল্যাব এলাকা, বন্ধ যান চলাচল

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কলেজ শাখার অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীম আজকের সভা নিয়ে বলেন, এ সভায় প্রাথমিক আলোচনা হয়েছে। অধ্যক্ষরা সাত কলেজ শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে কথা বলে পরবর্তী সভায় সমস্যাগুলো উপস্থাপন করবেন। একইসঙ্গে শিক্ষার্থী প্রতিনিধিরাও এ সভায় উপস্থিত থাকবেন। কলেজ অধ্যক্ষরা নিজেদের কলেজের প্রতিনিধিদের নিয়ে সভায় উপস্থিত হবেন। আগামী সপ্তাহে এ সভা অনুষ্ঠিত হবে। কলেজ সংক্রান্ত বিষয় হওয়ায় এ সভায় মাউশির ডিজিও উপস্থিত থাকবেন। সাত কলেজে পরীক্ষা সংক্রান্ত সমস্যাটা বেশি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকও উপস্থিত থাকবেন।

এর আগে গত ২১ অক্টোবর এবং ২৩ অক্টোবর সাইন্সল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে ২ দফায় ২৪ ঘণ্টা করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। এরপর গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় থেকে সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা নিরসনকল্পে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9