ভাষার মাসে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৭ PM
ভাষার মাসে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি  প্রতিযোগিতা

ভাষার মাসে চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা © টিডিসি ফটো

ভাষার মাস ফেব্রুয়ারি উপলক্ষ্যে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা, চিত্রাঙ্কন ও আবৃত্তি  প্রতিযোগিতা আয়োজন করেছে চাঁদপুর প্রেসক্লাব। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) সকাল দশটায় এ প্রতিযোগিতা শুরু হয়।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন চাঁদপুর শহর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি। তিনি বলেন, পৃথিবীতে একমাত্র ভাষা বাংলা ভাষা, যা যুদ্ধ করে আমরা অর্জন করেছি। এই ভাষার জন্য ১৯৫২ সালে সালাম, বরকত, জাব্বার শহীদ হয়েছে। আজকের এমন ইনোভেটিভ অনুষ্ঠানের মাধ্যমে ভাষার মাস উদযাপন করায় চাঁদপুর প্রেসক্লাবের কাছে কৃতজ্ঞ। আমাদের শিক্ষার্থীদেরকে এই বাংলা ভাষা মনেপ্রাণে লালন করতে হবে। যেমনি ভাবে বাংলা ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, তেমনি ভাবে ১৯৭১ সালে আমরা একটি যুদ্ধের মাধ্যমে স্বাধীন দেশ পেয়েছি।

আক্তার হোসেন মাঝি আরও বলেন, যে বিষয়গুলো আমরা কষ্ট করে অর্জন করেছি, এগুলোকে আমাদের লালন করতে হবে। আজকে যেভাবে তোমাদেরকে তোমাদের পিতা-মাতা নিয়ে এসেছে ও উপস্থিত করেছে- এটাও একটা যুদ্ধ। আমাদের সন্তানদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের মুসলমান ধর্মে দেশপ্রেম ইমানের অঙ্গ। প্রধানমন্ত্রী তারেক রহমান একটি যুগোপযোগী বাংলাদেশ গড়ার উদ্যোগ গ্রহণ করেছেন। এই দেশকে একটা শ্রেণি ধ্বংসস্তূপে নিয়ে গেছে। এই ধ্বংসের স্তূপ থেকে বাংলাদেশকে উদ্ধার করতে সকলের সহযোগিতা প্রয়োজন। দেশে দুর্নীতি সহ নানান অনিয়ম থেকে মুক্তি পেতে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। সকল ধর্মই দুর্নীতিকে ঘৃণা করে। মানুষ দুর্নীতি ও অপকর্ম করলে পরকালের কি শাস্তি হবে সন্তানের মাঝে সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

স্বাগত বক্তব্যে চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী বলেন, চাঁদপুর প্রেসক্লার একটি মডেল ও ঐক্যবদ্ধ প্রেসক্লাব, এই প্রেসক্লাব সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানবতার লক্ষ্যে  কাজ করছে। ভাষা দিবসে ইনোভেটিভ প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে সবার আগে বাংলাদেশ। ভাষার জন্য আমরা আন্দোলন করে ১৯৫২ সালে আমাদের মাতৃভাষা ও মায়ের ভাষা অর্জন করেছি। আজকে আন্তর্জাতিক পর্যায়ে ইউনেস্কো এটাকে স্বীকৃতি দিয়েছে এবং বিশ্বব্যাপী এই মাস উদযাপন করা হচ্ছে । কবি বলেছেন তোমরা আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব। আজকের মায়েদের উপস্থিতি প্রমাণ করে সন্তান গড়তে মায়েদের কত ত্যাগ রয়েছে, ভাষার জন্য যারা শহীদ হয়েছে তাদের প্রতি এই ভাষার মাসে  বিনম্র শ্রদ্ধা জানাই। আগামী দিনের  চাঁদপুরের নব নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে চাঁদপুরের উন্নয়নে  প্রেসক্লাব পাশে থাকবে । আমি নবনির্বাচিত সংসদ সদস্যের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই।

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, আলিফ ল্যান্ডমার্ক ডেভেলপারস লি. এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক  এইচ এম জামাল সাকিব। বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন শান্ত এবং প্রতিযোগিতার উদযাপন কমিটির আহ্বায়ক এম আর ইসলাম বাবু।

এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী ইয়াসিন ইকরাম, ইব্রাহিম রনি, কোষাধ্যক্ষ কে এম সালাউদ্দিন, সদস্য সেলিম রেজা, মাওলানা আহম্মদ উল্লাহ প্রমুখ।

সুন্দর হাতের লেখার বিচারকের দায়িত্ব পালন করেন মিনাল সরকার ও খাদিজা ফেরদৌস লিমা, চিত্রাংকন প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন অজিত দত্ত  ও সাংবাদিক অভিজিৎ রায়, আবৃত্তির বিচারকের দায়িত্ব পালন করেন  ফারজানা কুমকুম ও মিনাল সরকার।

আগত অতিথিদেরকে ফুলেল সংবর্ধনা প্রদান করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

‘হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে’— মুগ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কালোনিকে বোকা জুনিয়র্সের কোচ হিসেবে চান আর্জেন্টিনার প্রে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পদ্মা ব্যারেজ বাস্তবায়িত হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর ভিটেমাটি দখলের অভিযোগ, নিরাপত্তা চান…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আমেরিকার তৈরি ৭.৬৫ মিমির পিস্তল, ম্যাগজিন, গুলি ও ইয়াবাসহ গ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট প্রতিষ্ঠান ভেনচুরা প্রপার্ট…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9