সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত ভ্যান খাদে, নিহত ২

২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪ PM
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যাওয়া ব্যাটারিচালিত ভ্যান

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যাওয়া ব্যাটারিচালিত ভ্যান © টিডিসি

গরু নিয়ে হাট থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। সাতক্ষীরা-খুলনা মহাসড়কে গরুবোঝাই একটি ব্যাটারিচালিত ভ্যান খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে কুমিরার বালিগাদার মোড় এলাকায় একটি ইটভাটার পাশে দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার আবাদের হাট থেকে তিনটি গরু নিয়ে ইঞ্জিনভ্যানে করে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্নিয়া এলাকায় যাচ্ছিলেন চারজন। ভ্যানে ছিলেন চালক ইশার আলী (৬০), মো. মামুন হোসেন, মোতালেব হোসেন ও মো. আমিনুল ইসলাম। ইশার আলীর বাড়ি ধুলিহর এলাকায়। 

পথিমধ্যে বালিগাদার মোড়ে পৌঁছালে ইঞ্জিনভ্যানটির পেছনের চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই চালক ইশার আলীর মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়। বাকি দুজন চিকিৎসাধীন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচ এম লূৎফল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬