জবিতে চাকরি পেলেন ছাত্র আন্দোলনে নিহত সাজিদের বোন

২১ অক্টোবর ২০২৪, ০১:৪৬ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
জবিতে চাকরি পেলেন ছাত্র আন্দোলনে নিহত সাজিদের বোন

জবিতে চাকরি পেলেন ছাত্র আন্দোলনে নিহত সাজিদের বোন © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে জুনিয়র প্রোগ্রামার পদে চাকরি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম এই নিয়োগ প্রদান করেন। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ইকরামুল হক সাজিদের বোন ফারজানা হককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জুনিয়র প্রোগ্রামার পদে নিয়োগ দিয়েছে। ইকরামুল হকের পরিবার ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম এই নিয়োগ প্রদান করেন।”

জানা গেছে, আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট মিরপুরে গুলিবিদ্ধ হন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইকরামুল হক সাজিদ। রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকা অবস্থায় ১০ দিন পর মারা যান তিনি। বাবা, মা ও একমাত্র বোনের সঙ্গে মিরপুরে থাকতেন ইকরামুল সাজিদ।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9