সরকারের নির্বাহী আদেশে ছুটি

ইবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তির তারিখ পরিবর্তন

০৯ অক্টোবর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫১ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে ১০ অক্টোবর থেকে ছুটি ঘোষিত হওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চূড়ান্ত ভর্তির তারিখ পরবর্তন করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দুর্গাপূজা উৎসব উপলক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাহী আদেশে ১০ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি অনুসারে ঘোষিত ১০ অক্টোবরের পরিবর্তে ১৬ অক্টোবর অফিস চলাকালে (সকাল ৯টা হতে বিকাল ৪টা) মধ্যে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

ঢাবি শিক্ষার্থীদের আইডি কার্ডে যুক্ত হয়েছে কিউআর কোড
  • ২৯ জুন ২০২৬
আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় 
  • ২৯ জুন ২০২৬
প্রশিক্ষণ ছাড়া পদোন্নতি পাবেন না ঢাবির প্রভাষক-সহকারী অধ্যা…
  • ২৯ জুন ২০২৬
থেরাপির সঙ্গে হাঁটাচলা-ব্যায়ামের পরামর্শ, জানা গেল মির্জা আ…
  • ২৯ জুন ২০২৬
১৫ হাজার টাকার কিস্তির চাপে সেই প্রবাসীর স্ত্রীকে হত্যা
  • ২৯ জুন ২০২৬
সংযুক্ত আরব আমিরাতের সেরা ৯ স্কলারশিপ
  • ২৯ জুন ২০২৬