মাভাবিপ্রবির প্রশাসনিক দায়িত্বে ৬ নতুন মুখ

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
মাভাবিপ্রবির ৫ হলের প্রভোস্ট এবং পরিবহন পরিচালক

মাভাবিপ্রবির ৫ হলের প্রভোস্ট এবং পরিবহন পরিচালক © সংগৃহীত

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ৫ টি হলে প্রভোস্ট এবং পরিবহন পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর)  বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত পৃথক কয়েকটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে শহীদ জিয়াউর রহমান হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবীর হোসেন, জননেতা আব্দুল মান্নান হলে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. দেলোয়ার জাহান মলয়, শহীদ জননী জাহানারা ইমাম হলে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. নুরজাহান খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইশতিয়াক আহমেদ তালুকদার এবং শেখ রাসেল হলে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু রাশেদকে আগামী তিন (০৩) বছরের জন্য প্রভোস্ট পদে নিয়োগ প্রদান করা হয়। 

আরও পড়ুন: জবিতে নতুন চার সহকারী প্রক্টর

এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল বাশারকে পরিবহন পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়।

জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের সূত্রে জানা যায়, আলেমা খাতুন ভাসানী হলের প্রভোস্ট নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এই হলের প্রভোস্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

ট্যাগ: নিয়োগ
নদীতে গোসলে নেমে একসঙ্গে প্রাণ গেল ৫ শিশুর
  • ২৮ আগস্ট ২০২৬
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ান্দো ছড়িয়ে দিতে হবে 
  • ২৮ আগস্ট ২০২৬
ম্যাচের কাঠি আর রেশমি সুতার সুনিপুণ বুননে রূপ নিচ্ছেন দেবী …
  • ২৮ আগস্ট ২০২৬
ডিবি পরিচয়ে টাকা দাবি, সন্তানের নকল কণ্ঠে বিশ্বাসযোগ্যতা—ঢা…
  • ২৮ আগস্ট ২০২৬
৩২ বছরে ১২ লাখ বৃক্ষরোপণ ইবি প্রকৌশলী টুটুলের, স্বপ্ন ২০ লাখ
  • ২৮ আগস্ট ২০২৬
বায়োইনফরমেটিক্সে দক্ষতা গড়ে দিচ্ছে নোবিপ্রবির প্রাক্তন শিক্…
  • ২৮ আগস্ট ২০২৬