জবিতে নতুন চার সহকারী প্রক্টর

২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:১২ PM
জবির নতুন চার সহকারী প্রক্টর

জবির নতুন চার সহকারী প্রক্টর © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিয়োগ প্রদান করা হয়েছে চার সহকারী প্রক্টরকে। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, আগামী দুই বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন। এ সময় তারা বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্তরা হলেন- ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ ছালেহ উদ্দিন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মাদ আলী, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েল ও সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. ফেরদৌস হোসেন।

আইএফআইসি ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন করুন আজই
  • ১৪ অক্টোবর ২০২৬
বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়ো…
  • ১৪ অক্টোবর ২০২৬
বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের
  • ১৪ অক্টোবর ২০২৬
২ তারকাকে ছাড়াই বাংলাদেশ সফরের দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের
  • ১৪ অক্টোবর ২০২৬
আত্মীয়তার সম্পর্কগুলো কী ম্লান হচ্ছে? 
  • ১৪ অক্টোবর ২০২৬
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সা…
  • ১৪ অক্টোবর ২০২৬