বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রাণ গেল প্রবাস ফেরত ছেলের

১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বাবা-ছেলের ওপর প্রতিপক্ষের লোকজনের হামলার ঘটনায় প্রবাস ফেরত ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবাও। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ তরিকুল ইসলাম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার রোয়াইল বাড়ি ইউনিয়নের পুরানবাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত বাবা এনামুল হক (৪৫) এবং ছেলে আবির হোসেন (২০) কে  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে রাত ৮টার দিকে ছেলে আবিরের মৃত্যু হয় এবং হাসপাতালের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বাবা এনামুল হকও।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে এনামুলের সাথে চাচাতো ভাই বকুল মিয়ার বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার দুপুরে বকুল মিয়ার লোকজন দেশীয় অস্ত্রাদি নিয়ে এনামুলের বাড়িতে অতর্কিত হামলা করে। এ সময় এনামুল ও গত এক সপ্তাহ আগে সৌদি আরব ফেরত ছেলে আবির গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবিরের মৃত্যু হয়। এছাড়া তার বাবা এনামুলের অবস্থাও সংকটাপন্ন বলে জানান স্বজনরা।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিজের অস্ত্র দিয়ে নিজেকেই গুলি পুলিশের এসআইয়ের
  • ০৪ নভেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম সিনেটর হওয়ার দৌড়ে বড় ব্যবধানে এগ…
  • ০৪ নভেম্বর ২০২৬
দীর্ঘক্ষণ মোবাইল-কম্পিউটারের সামনে বসে থাকায় বাড়ছে ঘাড়ব্যথা…
  • ০৪ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, দায়িত্ব হারাল…
  • ০৪ নভেম্বর ২০২৬
রাস্তার মাঝে পিকআপ নষ্ট হতেই ছিনতাই, ৮ ঘণ্টার মধ্যে ৯ লাখ ট…
  • ০৪ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ‘খারাপ শিক্ষক’ নিয়োগ দিলে তার উল্টো ইমপ্যাক্…
  • ০৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950