ইবিতে পরীক্ষার খাতা হারানোর ঘটনায় কপাল পুড়ল পিওনের

১৪ অক্টোবর ২০২৬, ০৯:৩২ AM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষার খাতা হারানোর ঘটনায় বিভাগটিতে দৈনিক মজুরিভিত্তিক নিয়োজিত পিওন জাবেদ আলীকে বিভাগে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। একইসাথে ১ম পরীক্ষকের নম্বরকে ২য় পরীক্ষকের নম্বর হিসেবে গ্রহণ করে আটকে থাকা সেমিস্টারের ফলাফল প্রকাশের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের দ্বিতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষা-২০২৫-এর ২১০৭ নম্বর কোর্সের দ্বিতীয় পরীক্ষকের উত্তরপত্র খুঁজে না পাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট কোর্সের প্রথম পরীক্ষকের নম্বর দ্বিতীয় পরীক্ষকের নম্বর হিসেবে গ্রহণ করে ফলাফল প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে বিভাগে দৈনিক মজুরিভিত্তিতে নিয়োজিত পিওন জাবেদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের পরীক্ষাসংক্রান্ত কাজে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের ব্যাপারে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন,   ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না।’

সুস্থ হয়ে ফের বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালনের ঘোষণা চুয়েট ভি…
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসের পর বাতিল নিয়োগ পরীক্ষা, একই কমিটি দিয়ে ফের পরী…
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজি করলে বহিষ্কার হতাম না, রবীন্দ্রনাথের বিরোধিতা করা…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ অক্টোবর ২০২৬
দেখে নেওয়ার হুমকি দিয়েছিল কিশোর গ্যাং, পরদিন মিলল প্রবাসী…
  • ১৪ অক্টোবর ২০২৬
ক্লাস শেষে স্কুলবাসের পেছনে দাঁড়িয়ে ছিল শিশুটি, সেই বাসের চ…
  • ১৪ অক্টোবর ২০২৬