বিধি না মেনে জালিয়াতি করে মাদ্রাসায় ১১ শিক্ষক-কর্মচারী নিয়োগ, শুনানিতে ডাকল অধিদপ্তর 

১৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ PM
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর © সংগৃহীত

সরকারি নিয়মের তোয়াক্কা না করেই বিধিবহির্ভূতভাবে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন বিনায়েকপুর দাখিল মাদ্রাসায় ১১ (এগারো) জন শিক্ষক-কর্মচারী নিয়োগের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ ঘটনা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুনানি আহ্বান করেছে অধিদপ্তর। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন বিনায়েকপুর দাখিল মাদ্রাসায় বিধিবহির্ভূতভাবে ১১ (এগারো) জন শিক্ষক-কর্মচারী নিয়োগ এবং জাল-জালিয়াতি সংক্রান্ত অভিযোগের বিষয়ে শুনানি আগামী ১৮ অক্টোবর, রবিবার, সকাল ১১:০০ ঘটিকায় মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শন (রাজশাহী)-এর পক্ষে অনুষ্ঠিত হবে। 

সেখানে আরও বলা হয়, এমতাবস্থায়, সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত তারিখ ও সময়ে অভিযোগ-সংশ্লিষ্ট প্রাসঙ্গিক মূল কাগজপত্র ও প্রমাণাদিসহ শুনানিতে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬
‎ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্ট…
  • ১৪ অক্টোবর ২০২৬
সদ্য যোগ দেওয়া ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ কীভাবে—…
  • ১৪ অক্টোবর ২০২৬
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিটের শুনানি হতে পারে আজ
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্প…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় রোভার মুটের জন্য কলেজ থেকে দলের নাম পাঠানোর সময়সীমা ঘ…
  • ১৪ অক্টোবর ২০২৬