ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ ইবি উপাচার্যের 

২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১১:৫৭ AM
ইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক নকীব নসরুল্লাহ

ইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক নকীব নসরুল্লাহ © ফাইল ছবি

কর্মস্থলে যোগদানের পরে ফুল দিয়ে শুভেচ্ছা না জানানোর অনুরোধ জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। আজই তিনি ক্যাম্পাসে যোগদান করবেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে তিনি এ কথা বলেন। 

নব নিযুক্ত উপাচার্য বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর উপদেষ্টারাও ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেননি। অন্যদেরও শুভেচ্ছা গ্রহণ করার নির্দেশনা নেই। তাই শুভেচ্ছায় কোন ফুল নয়, ভালোবাসা ও আন্তরিকতাই যথেষ্ট।

এর আগে গতকাল রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহিনুর ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে  নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। পদে থাকাকালীন তিনি তার বর্তমান পদের সম-পরিমাণ বেতন-ভাতা পাবেন।

তিনি বিধি অনুযায়ী ভাইস চ্যান্সেলর পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও পাবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
জাহাজের পতাকা জাল করে ইরানকে সহায়তা, ভারতীয় দম্পতির বিরুদ্ধ…
  • ০৫ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা রোনালদোর
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950