অফিসে সেবা দেওয়া হবে, ওসিগিরি নয়: জবি প্রক্টর

২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০১ PM
ড. মুহাম্মদ তাজ্জামুল হক ও জবি লোগো

ড. মুহাম্মদ তাজ্জামুল হক ও জবি লোগো © টিডিসি ফটো

প্রক্টর অফিস হবে শিক্ষার্থীদের জন্য সেবার প্রতিষ্ঠান এখানে কোনো ধরনের ওসিগিরি চলবে না বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজ্জামুল হক।

শনিবার (২১ সেপ্টেম্বর) সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

ড. তাজ্জামুল হক বলেন, প্রক্টর অফিসে শিক্ষার্থীরা আসবে, তাদের অভিযোগ জানাবে। আমরা তাদের সেবায় নিয়োজিত থাকব। সকল প্রকার অভিযোগ অনিয়ম বিষয়ে শিক্ষার্থীরা নির্দ্বিধায় শেয়ার করতে পারবে। একটা সেবাদায়ক প্রতিষ্ঠানে রূপ পাবে প্রক্টর অফিস। শিক্ষার্থীরা যদি তাদের সমস্যাগুলো নাই বলতে পারে তারা যাবে কোথায়, আমরা সে বলার জায়গায় তৈরি করবো।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে নিয়োগ দেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম সংবিধির ১৫ (১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজ্জামুল হককে এই দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পালনকালে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন তিনি। 

উল্লেখ্য, গত ৫ আগস্ট সরকার পতনের পর ১১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন সাবেক প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম।

হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬
এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬
‘ভাষা হারিয়ে ফেলেছি’, জয়সূচক গোল নিয়ে বললেন মার্টিনেলি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে বিশ্বকাপ জয়ের উপায় নিয়ে বললেন ম্যাচসেরা কাসেমিরো
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়েকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে জার্মানিকে?
  • ৩০ জুন ২০২৬
জার্মানি কি আসলেই বিশ্বকাপ জয়ের দাবিদার?
  • ৩০ জুন ২০২৬