মবের বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
মবের বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন

মবের বিরুদ্ধে যবিপ্রবি শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

মব জাস্টিসের বিরুদ্ধে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ক্যাম্পাসে টিএসসি ভবনের সামনে এই মানববন্ধনে শিক্ষার্থীরা মব জাস্টিসের ভয়াবহতা এবং এর ফলে সৃষ্ট অরাজকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

মানববন্ধনে কেমিকৌশল বিভাগের তৃতীয় বর্ষের  শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “মব জাস্টিসের মাধ্যমে ন্যায়বিচারের বদলে অন্যায়ভাবে মানুষকে শাস্তি দেওয়া হয়, যা সমাজে ভয় এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে।”

পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আর এইচ রাফি বলেন,"আইনের যথাযথ প্রয়োগ এবং সুষ্ঠু বিচার ব্যবস্থার অভাবে মব জাস্টিসের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, যা রোধ করা জরুরি হয়ে পরেছে।"

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অন্তর্বর্তীকালী সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে সমাজে মব জাস্টিসের মতো অন্যায় কর্মকাণ্ড বন্ধ করা যায় এবং সাধারণ মানুষ আইনের প্রতি আস্থা রাখতে পারে।

এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের বক্তব্য তুলে ধরে মব জাস্টিসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ডাকসুর সংগ্রহশালায় ঠাঁই পেলেন জিন্নাহ, সরানো হলো শেখ মুজিবু…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9