বিশ্বসেরা গবেষকদের তালিকায় বেরোবির তিন শিক্ষক ও এক শিক্ষার্থী

২১ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৩ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বিশ্বসেরা দুই শতাংশ গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) তিন শিক্ষক এবং এক সাবেক শিক্ষার্থী। যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা “এলসেভিয়ার” এর সমন্বিত জরিপে গত সোমবার (১৬ সেপ্টেম্বর) এ তালিকা প্রকাশ করা হয়।

বেরোবির মধ্যে তালিকায় প্রথম স্থানে রয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড.আবু রেজা মোঃ তৌফিকুল ইসলাম, দ্বিতীয় স্থানে রয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড.মোঃ ফেরদৌস রহমান এবং তৃতীয় স্থানে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মোঃ কামরুজ্জামান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের সাবেক শিক্ষার্থী মো. মোরশেদুল হাসান আরিফ এ তালিকায় রয়েছেন। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার মারডক বিশ্ববিদ্যালয়ের মরডক বিজনেস স্কুলে একাউন্টিং এন্ড ফাইনান্স বিভাগে লেকচারার (অস্থায়ী) হিসেবে কর্মরত আছেন।

আরও পড়ুন: বেরোবির প্রক্টর ড. তাজুল, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ

বিশ্বসেরা গবেষকের তালিকায় প্রথমবারের মত স্থান পাওয়া ড.মোঃ ফেরদৌস রহমান বলেন, আমি ২০১৩ সাল থাকে গবেষণা করে আসছি। প্রথমবারের মত আমার নাম আসায় এইটি সত্যিই আনন্দের। আমাদের দেশে গবেষণায় তেমন বরাদ্দ নেই। গবেষকদের তেমন মূল্যায়নও করা হয় না। অন্যদিকে গবেষণার উপকরণ সংকট। এরপরও বিশ্বসেরা দুই শতাংশ গবেষকের তালিকায় আমাদের নাম আসায় এইটি একটি বড় অর্জন।

 উল্লেখ্য যে, এলসেভিয়ার প্রতিবছর প্রায় ২ হাজারের বেশি জার্নাল প্রকাশ করে। প্রকাশিত জার্নালে নিবন্ধের সংখ্যা ২ লাখ ৫০ হাজারের বেশি এবং এর আর্কাইভে ৭০ লাখের বেশি প্রকাশনা রয়েছে

ট্যাগ: বেরোবি
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9