সাত কলেজ চুৃয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

২০ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৬ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
নতুন কমিটির সভাপতি হিসেবে তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নোবেল ইসলাম সূর্য  ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল জুবায়ের বাদশা

নতুন কমিটির সভাপতি হিসেবে তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নোবেল ইসলাম সূর্য  ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল জুবায়ের বাদশা © সংগৃহীত

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ চুৃয়াডঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের ২৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হিসেবে তিতুমীর কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নোবেল ইসলাম সূর্য  ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল জুবায়ের বাদশাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সংগঠনটির সাবেক সভাপতি আরিফ খান ও উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইডেন কলেজের সাদিয়া আফরিন। উক্ত কমিটিতে ৩ জনকে সহ-সভাপতি, ৭ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৪ জনকে সহ-সাংগাঠনিক করা হয়েছে। এছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীদেরকে বিভিন্ন পদে দায়িত্ব দেয়া হয়েছে।

উক্ত কমিটির নব-নির্বাচিত সভাপতি নোবেল ইসলাম সূর্য বলেন, চুয়াডাঙ্গা থেকে রাজধানীর সাত কলেজে পড়ালেখা করতে আসা শিক্ষার্থীদের কল্যাণে আমাদের এই সংগঠন। সকলের কল্যাণে আমরা সবাই সম্মিলিতভাবে পাশে থাকার চেষ্টা করব। প্রতিষ্ঠার সূচনা থেকেই সাত কলেজ চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতির প্রতিটি কাজের সাথে সংযুক্ত থাকার সর্বাত্মক চেষ্টা করেছি। আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করার জন্য উপদেষ্টা ও শিক্ষার্থীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যতদিন দায়িত্বে থাকবো যথাযথভাবে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। সাতটি কলেজ অনেক বড় দায়িত্ব, চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের সকল বিপদ-আপদে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে চিরন্তন।

সংগঠনটির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক আল জুবায়ের বাদশা বলেন, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি উপদেষ্টা মন্ডলী, অগ্রজ ও অনুজদের প্রতি যারা আমাকে ভরসা করে একটা বড় দায়িত্ব কাঁধে দিয়েছেন। চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশের একসময়ের অস্থায়ী রাজধানী ছিল। অনেক ইতিহাস আছে। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি তা যথারীতি পালন করার চেষ্টা করবো। সাত কলেজ মিলে চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণ হবে একটি পরিবার। যেখানে শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর, সুশৃঙ্খল পরিবেশ থাকবে, যেকোনো বিপদ,আর্থিক সমস্যা সহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করবো। চুয়াডাঙ্গা জেলা ছাত্র কল্যাণ সমিতিকে একটি রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।'

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টাকা ছিনিয়ে নিতেই ব্যবসায়ী আজিজকে হত্যা, গ্রেপ্তার ৩
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9