বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের © টিডিসি ফটো

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা৷ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা।

মিছিলটি ক্যাম্পাসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয় এস এম সুইটসহ অন্য সহ-সমন্বয়করা ও শিক্ষার্থীরা মিছিলে অংশ নেন।

বিক্ষোভে শিক্ষার্থীদের ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করো, করতে হবে’, ‘অন্যায় মব জাস্টিস বন্ধ করো, করতে হবে’, ‘ছাত্র সমাজের অঙ্গীকার রুখতে হবে অনাচার’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, 'শিক্ষা সন্ত্রাস একসাথে চলে না' ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

 আরও পড়ুন: ঢাবিতে পিটিয়ে যুবক হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৫ জন আটক

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বলেন, আমরা বৈষম্যবিরোধী ও নির্যাতনমুক্ত একটি দেশ গড়ার জন্য আন্দোলন করেছি। আবারও দেশে পূর্বের মতো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নৈরাজ্য মানা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মানুষকে যেভাবে পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি দোষীরা যেই হোক অতিদ্রুত এসব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এমন বিচার করা হোক যেন আগামীতে কেউ এমন কাজ করতে না পারে।

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close