জবি প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক, হল প্রভোস্টে নতুন মুখ

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্টসহ ৪ দপ্তরে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রক্টর হিসেবে দায়িত্ব পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক। ছাত্রকল্যাণ পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কে এ এম রিফাত হাসান এবং বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাবিনা শরমীন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একাধিক অফিস আদেশে এসব দায়িত্ব বন্টনের তথ্য প্রকাশ করা হয়।

আরও পড়ুন: জবি শিক্ষকদের বাসে করে ক্যাম্পাসে গেলেন নতুন উপাচার্য

পৃথক পৃথক অফিস আদেশে জানানো হয়, সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রক্টর, ছাত্রকল্যাণ পরিচালক ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট তিনজনই দুই বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তারা প্রত্যেকে বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি পাবেন।

গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close