ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের যোগদান

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
ড. মো. শামছুল আলম

ড. মো. শামছুল আলম © টিডিসি ফটো

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শামছুল আলম যোগদান করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) যোগদান করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ বরণ করে নেন তাকে।

এসময় শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, যারা যুগে যুগে আলিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেছেন তাদের নিয়ে আমরা অহংকার করি। আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থা একটি আধুনিক শিক্ষা ব্যবস্থা, এ শিক্ষা ব্যবস্থার ইতিহাস ঐতিহ্য রয়েছে, আমাদের সেই ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করতে হবে। 

তিনি আরও বলেন, মানবজীবনে নৈতিকতা, সততা এবং মূল্যবোধ সৃষ্টিতে আলিয়া মাদরাসা শিক্ষা ব্যবস্থার কোন বিকল্প নেই। এসময় তিনি এ শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে কর্মরত সর্বস্তরের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একতাবদ্ধ হয়ে ন্যায়ের পথে কাজ করার আহ্বান জানান। 

এরপর জুলাই বিপ্লবে শহিদদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। 

বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিমন্স বিশ্ববিদ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
দুপুর হলেই অফিসে ঝিমুনি? চাঙ্গা থাকতে মানুন ৩ টোটকা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ভবন থেকে পড়ে আহত অমিত আর…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
তিতুমীর কলেজে ছাত্র মৈত্রীর দেয়াল লিখনে ছাত্রদলের বাধা, সদস…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ওবায়দুল কাদের, সাদ্দাম-ইনানসহ ৭ জনের রায় কাল
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9