এমফিল লিডিং টু পিএইচডি ভর্তিতে আবেদনের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্কলারশিপসহ এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে গবেষক ভর্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল গত জুলাইয়ে। গত ১৮ সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সময়সীমা বৃদ্ধি করে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সময়সীমা আগামী ১৭ অক্টোবর। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

গত ১৮ সেপ্টেম্বরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক আবেদন অনলাইনে ১৮ সেপ্টেম্বর থেকে থেকে শুরু হয়ে চলবে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। 

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডিতে ভর্তির সময় বৃদ্ধি

বাংলাদেশের সমাজ চাহিদা ও উন্নয়ন, সাংস্কৃতিক ঐতিহ্য, জাতিরাষ্ট্র গঠন প্রক্রিয়া, মুক্তিযুদ্ধ, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা ও সামাজিক চ্যালেঞ্জের সঙ্গে সংশ্লিষ্ট গবেষণাকর্মকে অগ্রাধিকার দেয়া হবে।

আবেদন ফি

প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি হিসেবে ১,০০০ (এক হাজার) টাকা জমা দিয়ে আবেদন ফরমের প্রিন্ট কপি আগামী ২১ অক্টোবর ২০২৪ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে।

আরও পড়ুন: বিইউপিতে মাস্টার্স অব ডেভেলপমমেন্ট স্টাডিজ (প্রফেশনাল) প্রোগ্রামে ভর্তির সুযোগ

আবেদনকারীর যোগ্যতার বিস্তারিত তথ্য ও প্রাথমিক আবেদনপত্র পেতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটের Master’s/MAS/Ad. MBA/M.Phil./PGD in LIS Tab থেকে Apply Now (MPhil Leading to PhD) অপশনে ক্লিক করতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তথ্যছকে প্রার্থীকে সতর্কতার সঙ্গে সব তথ্য নির্ভুলভাবে এন্ট্রি করতে হবে। এছাড়া প্রার্থীকে সব পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত কপি ও গবেষণা তত্ত্বাবধায়ক স্বাক্ষরিত গবেষণা প্রস্তাবনার সারসংক্ষেপ স্ক্যান করে আপলোড করতে হবে। এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তিচ্ছু গবেষকদের লিখিত পরীক্ষার তারিখ ও স্থান পরবর্তীতে জানানো হবে।

আগে যারা এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না।

আবেদনপদ্ধতি, সময় বৃদ্ধির বিজ্ঞপ্তিসহ আবেদনবিষয়ক অন্যান্য বিষয়ে জানতে এখানে ক্লিক করুন।

রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
মির্জা আব্বাসকে নেওয়া হচ্ছে সিঙ্গাপুরে
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081