রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ঢাবি অধ্যাপক হাসান তালুকদার

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM

© সংগৃহীত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন তাঁকে এই নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন–ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। তবে বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন তিনি। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

শেকৃবির সিন্ডিকেট সদস্য নির্বাচিত হলেন আনিসুর রহমান ও সানজি…
  • ১৬ জুন ২০২৬
ফ্যামিলি কার্ড পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক
  • ১৬ জুন ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ১৬ জুন ২০২৬
বিনা ছুটিতে ঢাকায় যাওয়ার অভিযোগ বেড়া পাউবোর ৫ কর্মকর্তা-কর্…
  • ১৬ জুন ২০২৬
ম্যাচের আগে নিউইয়র্কে তুমুল সংঘর্ষে আর্জেন্টিনা- আলজেরিয়া স…
  • ১৬ জুন ২০২৬
‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি ছাত্রদল নেতার…
  • ১৬ জুন ২০২৬
×