যবিপ্রবির দুই হলে প্রভোস্ট ও পরিবহন প্রশাসক পদে নতুন মুখ

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
দুই আবাসিক হল ও পরিবহন প্রশাসক পদের নতুন তিন জন

দুই আবাসিক হল ও পরিবহন প্রশাসক পদের নতুন তিন জন © সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনির্মিত দুই আবাসিক হল ও পরিবহন প্রশাসক পদে নতুন তিন জনকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর্থিক ও প্রশাসনিক দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনের অনুমোদনক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত তিনটি পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের বীর প্রতীক তারামন বিবি ছাত্রী হলের নতুন প্রভোস্ট হিসেবে কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছা. আফরোজা খাতুন, মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হলের নতুন প্রভোস্ট হিসেবে জিন প্রকৌশল ও জৈব প্রযুক্তি (জিইবিটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার এবং পরিবহন প্রশাসক হিসেবে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি (এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ড. মোসা. আফরোজা খাতুন-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে ‘বীর প্রতীক তারামন বিবি হল’ এর প্রভোস্ট এর চলতি দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। 

পৃথক আরেকটি অফিস আদেশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রউফ সরকার-কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের ‘মুনশি মোহাম্মদ মেহেরুল্লাহ হল’ এর ‘প্রভোস্ট’ এর দায়িত্ব প্রদান করা হলো। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

পরিবহন প্রশাসক নিয়োগের বিষয়ে নোটিশে বলা হয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শিমুল ইসলাম-কে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের ‘পরিবহন প্রশাসক’ এর দায়িত্ব প্রদান করা হলো। তাঁকে যোগদান করার জন্য অনুরোধ করা হলো।

ট্যাগ: নিয়োগ
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডোপ টেস্টে ‘পজিটিভ’ পুলিশ সুপারকে সাময়িক বরখাস্ত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পিলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে পিএইচডির সুযোগ দিচ্ছে লন্ডনের ইমপেরিয়াল কলেজ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9