জবির নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
জবির নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন

জবির নতুন রেজিস্ট্রার হলেন অধ্যাপক শেখ গিয়াস উদ্দিন © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলো।

এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। এছাড়া দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী কার্যভারভাতা ও পদের অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এর আগে ১৪ আগস্ট ডেপুটি রেজিস্টার জাহিদ আলমকে নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছিল।

হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬
এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬
‘ভাষা হারিয়ে ফেলেছি’, জয়সূচক গোল নিয়ে বললেন মার্টিনেলি
  • ৩০ জুন ২০২৬
ম্যাচশেষে বিশ্বকাপ জয়ের উপায় নিয়ে বললেন ম্যাচসেরা কাসেমিরো
  • ৩০ জুন ২০২৬
প্যারাগুয়েকে নিয়ে কেন সতর্ক থাকতে হবে জার্মানিকে?
  • ৩০ জুন ২০২৬
জার্মানি কি আসলেই বিশ্বকাপ জয়ের দাবিদার?
  • ৩০ জুন ২০২৬