কে এই বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক শওকত আলী

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মো. শওকত আলী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মো. শওকত আলী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মো. শওকত আলী। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। 

ড. শওকত আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে ১ম শ্রেণিতে ১ম স্থানসহ স্নাতক (সম্মান) ও ১ম শ্রেণিতে ২য় স্থানসহ ফলিত গণিত বিভাগ হতে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব গ্লাসগো থেকে পি.এইচ.ডি ডিগ্রি অর্জন করেন। 

১৯৯৯ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৫ সালে তিনি একই বিভাগে সহকারী অধ্যাপক, ২০০৮ সালে সহযোগী অধ্যাপক এবং ২০১২ সাল হতে তিনি ফলিত গণিত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি দেশের খ্যাতনামা বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন অধ্যাপনা করেন। 

আরও পড়ুনঃ বেরোবির নতুন ভিসি ঢাবি অধ্যাপক শওকত আলী

দেশবিদেশের বিভিন্ন খ্যাতনামা জার্নালে তাঁর প্রায় অর্ধশত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন কনফারেন্সে তিনি অংশগ্রহণ করেন। তিনি দেশ ও দেশের বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্কলারশিপ ও অ্যাওয়ার্ড লাভ করেন। 

ড. শওকত আলী কর্মজীবনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের এডিনবার্গ ম্যাথমেটিক্যাল সোসাইটির আজীবন সদস্য, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্যসহ বিভিন্ন সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ষষ্ঠ উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার সোনাকান্দর গ্রামে ১৯৭৩ সালের ২৫ জুলাই জন্মগ্রহণ করেন।

বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9