ইবির পাঁচ বিভাগের নতুন সভাপতি নিয়োগ 

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আতিফা কাফী ও সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা

সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক আতিফা কাফী ও সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বিভাগের সভাপতিদের মেয়াদ শেষ হওয়ায় উক্ত বিভাগগুলোতে সম্প্রতি নতুন সভাপতি নিয়োগ দেওয়া হয়েছে। বিভাগগুলো হচ্ছে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডেভেলপমেন্ট স্টাডিজ এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এইচ এম আলী হাসানের অনুপস্থিতিতে উপ রেজিস্টার ড. ওয়ালিউর রহমান সূত্রে এসব তথ্য জানা যায়।

অফিস আদেশ সুত্রে জানা যায়,  ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম, ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক শহিদুল ইসলাম, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক আতিফা কাফী এবং সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ নিয়ে যা জানা যাচ্ছে

অফিস আদেশে উল্লিখিত বিভাগের সভাপতিদের মেয়াদ আগামী ২০ সেপ্টেম্বর শেষ হবে উল্লেখ করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১ম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক আগামী ২১ সেপ্টেম্বর থেকে পরবর্তী ৩ বছরের জন্য উক্ত ৫টি বিভাগে নতুন ৫ জন শিক্ষককে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এরমধ্যে, সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মমতা মোস্তারী মাতৃত্বকালীন ছুটিতে থাকায় তার পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মোছাঃ আসমা সাদিয়া রুনা এবং ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক বনানী আফরীন শিক্ষা ছুটিতে থাকায় এবং তার পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক বিলাসী সাহা অপারগতা প্রকাশ করায় পরবর্তী সিনিয়র শিক্ষক সহকারী অধ্যাপক মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়।

ট্যাগ: ইবি
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে মানব পাচারকারীদের ২০ আস্তানা গুঁড়িয়ে দিল পুলিশ-বিজি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9