৮৬৫০ বন্যার্তদের চিকিৎসা দিল নোবিপ্রবি ফার্মাসি বিভাগ

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM

© টিডিসি ফটো

নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলায় বন্যার্তদের মাঝে জরুরি চিকিৎসা সেবা পৌঁছে দিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফার্মেসি বিভাগ পরিচালিত 'ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস' টিম। ৮৬৫০ জনকে ৩ লক্ষ ৬২ হাজার ২ শত ২৫ টাকা চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যম এই কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়। 

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের আইকিউএসি রুমে এই ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস এর কার্যক্রমের সমাপনী ও ভলেন্টিয়ারদের মাঝে সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠিত হয়। 

ফার্মেসি বিভাগের চেয়ারম্যান ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস টিমের প্রধান অধ্যাপক ড.মুহাম্মদ শফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। 

আরও পড়ুন: কত টাকা অনুদানে শুরু হল জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রম?

আয়োজনের শুরুতে এই কার্যক্রমের বিস্তারিত তুলে ধরে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের টিম লিডার মুহাম্মদ সোহাগ মিয়া বলেন, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরের বন্যার্ত মানুষের পাশে যথাযথ চিকিৎসা সেবা প্রদানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে গত ২৩ আগস্ট এই টিম গঠন করা হয়।

জেলাত্রয়ের প্রত্যন্ত অঞ্চলে মেডিসিন, ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন, স্যালাইনসহ প্রাথমিক প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী পৌঁছে দেয় আমাদের স্বেচ্ছাসেবীরা। প্রথমত আমাদের ফার্মেসি বিভাগ নিজস্ব কিছু অর্থায়নে এই সেবা সমূহ চালু করলেও পরবর্তীতে দেশের বিভিন্ন জেলা হতে আমরা সাহায্য পেতে শুরু করি। বিভিন্ন কোম্পানি, এজেন্সি এবং শিক্ষকমণ্ডলীদের সাহায্য আমাদের নিকট পৌঁছায়। 

এছাড়াও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের এ ধরনের  উদ্যোগের সাথে যুক্ত থাকায় কৃতজ্ঞতা জানান বিভাগের শিক্ষকেরা। আগামীতেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের কার্যক্রমে যুক্ত থাকার আশাবাদ ব্যক্ত করেন বিভাগের শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড.মুহাম্মদ ইসমাইল বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহিদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। উপাচার্য ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস টিমের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, একটি বিশ্ববিদ্যালয়ে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থাকে। দুর্যোগ মুহূর্তে বিশ্ববিদ্যালয় সম্মিলিতভাবে বন্যার্তদের পাশে দাঁড়াতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে।

ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা সামাজিক দায়বদ্ধতা থেকে বন্যা দুর্গতদের সহযোগিতা করেছেন। সাধারণ মানুষ শুধুমাত্র ত্রাণসামগ্রী প্রদানের মাধ্যমে বন্যার্তদের সাহায্য করেছেন। কিন্তু ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা বন্যার্তদের চিকিৎসাসেবার মাধ্যমে যে টেকনিক্যাল সার্ভিস দিয়েছেন তার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস টিমের সাথে যারা বিভিন্নভাবে যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানাই। 

আরও পড়ুন: বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাড়ে ২০ কোটি টাকা দিল গণশিক্ষা মন্ত্রণালয়

তরুণ শিক্ষার্থীদের এধরনের উদ্যোগে যুক্ত থাকার মাধ্যমে অর্জিত শিক্ষা আগামী দিনে আরো ভালোভাবে কাজে লাগিয়ে সামাজিক কাজে এগিয়ে আসার আশাবাদ ব্যক্ত করেন উপাচার্য।

ফার্মাসি বিভাগের প্রধান ও ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস টিমের প্রধান অধ্যাপক ড.মুহাম্মদ শফিকুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহিদদের স্মরণ করে বলেন, বৈষম্য বিরোধী  আন্দোলনের পর দেশের অনেক জায়গায় ই পরিবর্তন হয়েছে। কিন্তু আমাদের নোয়াখালীতে এর পর বিভিন্ন জনের পদত্যাগ এবং পরবর্তীতে বন্যার জন্য এক্সট্রা আমাদের সামাল দিতে হয়েছে।

বন্যার সময় আমাদের শিক্ষার্থীরা বন্যার্তদের স্বাস্থ্য সেবা পৌঁছিয়ে দিয়েছে। বন্যায় ফার্মাসিস্ট ছাত্রদের অবদানই বোঝা যায় এই ডিপার্টমেন্ট ছাত্রদের দখলেই ছেড়ে দিলে কতটা উপকৃত হবে। আমার ছাত্রদের অনেকেই রাতে বন্যার্তদের সাহায্য করে এমন অবস্থায় ফিরেছে যে ঠান্ডায় কথা বলতে পারে না। কিন্তু আবার সকালে বের হয়ে গেছে। দেশের ক্রান্তিকালে তোমাদের এমন অবদান অব্যাহত থাকলে আমরা ভালো থাকবো, আমাদের দেশ ভালো থাকবে। আমাদের উচিত নতুন প্রশাসন কে সময় দেওয়ার জন্য। আমার ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি ডিপার্টমেন্টের নাম উজ্জ্বল করার জন্য।

উল্লেখ্য, বন্যার্তদের চিকিৎসা সেবা প্রদান করতে গত ২৩ আগস্ট থেকে ৫০ জন শিক্ষার্থী নিয়ে ৩২ টি টিম তাদের চিকিৎসাসেবা কার্যক্রম শুরু করে। ১৫ দিন যাবত স্বেচ্ছাসেবীদের এই কার্যক্রম চলমান ছিল।

বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাকসু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষায় প্রথম ধাপে ৭২৫ গাছ দিলে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩৯ পদে বড় নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-১৬
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু থেকে জিন্নাহর ছবি সরানোর আল্টিমেটাম ছাত্রদলের, পদক্ষে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতি উপজেলায় একটি মাদ্রাসা জাতীয়করণের দাবি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9