আন্দোলনে নিহত জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পাবেন আর্থিক সহায়তা

১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৯ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এই সহায়তা প্রদানের লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তালিকা পাঠাতে নির্দেশ প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের জরুরি সভায় সর্বসম্মত সিদ্ধান্তক্রমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা প্রদানের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আরও পড়ুন: পদোন্নতি চান ২৫ ক্যাডারের ‘বঞ্চিত’ কর্মকর্তারা

“এ ধারাবাহিকতায় নিহত শিক্ষার্থীদের বিস্তারিত তথ্য চেয়ে গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং এন্ড ইভালুয়েশন দপ্তর থেকে সংশ্লিষ্ট সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে এ সংক্রান্ত চিঠি প্রেরণ করা হয়েছে।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক (পাস), স্নাতক (সম্মান), স্নাতকোত্তর ও প্রফেশনাল কোর্সে অধ্যয়নরত অবস্থায় ২০২৪-এর জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের তালিকা স্ব স্ব কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের ছক অনুযায়ী তথ্য ও ঘটনা যাচাই করে অনলাইনে (http://www.nubd.info/college/login.php) ২৬ সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) থেকে পাওয়া যাবে।

ইবির ৫ম সমাবর্তন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্থাপন-পাঠদানের অনুমতি পাচ্ছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9