ঢাকা কলেজের পুকুরে ডুবে একজনের মৃত্যু

১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:২১ PM
ঢাকা কলেজের পুকুর

ঢাকা কলেজের পুকুর © সংগৃহীত

ঢাকা কলেজের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে সিয়াম (১০) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

সিয়াম আজিমপুরের ফয়জুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নজরুল ইসলামের ছেলে। সিয়াম বর্তমানে আজিমপুরের ওই মাদ্রাসায় থাকতো।

সিয়ামের চাচা নুরুল ইসলাম জানান, দুপুরে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে ঢাকা কলেজের পুকুরে গিয়েছিল সিয়াম। সে কিছুটা সাঁতারও জানতো। তবে গোসল করতে করতে হঠাৎ পানিতে তলিয়ে যায় সে। তখন সহপাঠীরা তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্থানীয়দের জানায়। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা পানি থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, সিয়ামের মরদেহ মর্গে রাখা হয়েছে।

৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকারে জার্মানির টানা ১৫ পেনাল্টি স্কোরের পর এক ম্যাচে…
  • ৩০ জুন ২০২৬
ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হারল জার্মানি
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকার নাটকে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • ৩০ জুন ২০২৬
হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬
এনসিসোর গোলে স্তব্ধ জার্মানি, পিছিয়ে থেকে বিরতিতে
  • ৩০ জুন ২০২৬