ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নোবিপ্রবি ভিসির সৌজন্য সাক্ষাৎ

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
সৌজন্য সাক্ষাৎ

সৌজন্য সাক্ষাৎ © জনসংযোগ

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) মধ্যাহ্নে ইউজিসি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান। ইউজিসি চেয়ারম্যানও নোবিপ্রবির নবনিয়োগপ্রাপ্ত উপাচার্যকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। 

সাক্ষাৎ সভায় নোবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-৩ ভবন সংক্রান্ত উন্নয়ন প্রকল্পের প্রস্তাবনার একটি কপি ইউজিসি চেয়ারম্যানের হাতে তুলে ধরেন। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো সংকট তুলে ধরে প্রকল্পটির দ্রুত বাস্তবায়নে কমিশনের সহযোগিতার অনুরোধ জানান। বিশ্ববিদ্যালয়ের পানিতে লবাণক্ততা দূরীকরণে একটি প্রকল্প প্রণয়ন ও শিক্ষক সংকট সমাধান বিষয়ে আলোচনা হয়। 

সাক্ষাতকালে নোবিপ্রবি উপাচার্য ইউজিসি চেয়ারম্যানকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিদর্শনের আমন্ত্রণ জানান। ইউজিসি চেয়ারম্যানও সৌজন্য সাক্ষাতের জন্য নোবিপ্রবি উপাচার্যকে ধন্যবাদ জানান।

ডাকসুতে থাকা জিন্নাহর সেই ছবি ছিঁড়ে ফেললেন ছাত্রনেতা তৈয়ব হ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
স্থাপন-পাঠদানের অনুমতি পাচ্ছে ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গ্রাহকদের সঙ্গে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের সংঘর্ষ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পেটে গুড়গুড় শব্দ কেন হয়, যেসব লক্ষণ দেখলে সতর্ক হবেন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিখোঁজ শিশুর মরদেহ খাল থেকে উদ্ধার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইরান যুদ্ধ কবে শেষ হতে পারে, জানালেন ট্রাম্প
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9