আওয়ামী লীগ সরকার পতনে চল্লিশা আয়োজন ইবি শিক্ষার্থীদের

১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৫ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৩ PM
নৈশভোজ

নৈশভোজ © টিডিসি ফটো

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৪০ দিন পূর্তি উপলক্ষ্যে চল্লিশা তথা নৈশভোজের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আরবি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীরা। সাধারণত মানুষের মৃত্যুর চল্লিশা পালিত হলেও সরকারের পতনের পর এই আয়োজন নিয়ে ক্যাম্পাসের আলোড়ন সৃষ্টি হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের টিভি রুমে উক্ত বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে এই পতনের চল্লিশার আয়োজন করা হয়। এতে বিভাগটির সকল শিক্ষাবর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

শিক্ষার্থীরা বলেন, আসলে দীর্ঘদিন ধরেই আমাদের বিভাগের একটি গেট টুগেদার আয়োজনের পরিকল্পনা ছিল। দিনক্ষণ নির্ধারণ করার সময় কয়েকজন হাসিনার পতনের চল্লিশ দিনের দিনটিতেই আয়োজনটি করার প্রস্তাব দিলে সেটায় সম্মত হয়। সেই অনুযায়ী আজকের এই আয়োজন। 

আমরা আসলে চল্লিশা খাচ্ছি বিষয়টা এমন না, আমরা তার প্রতি ঘৃণা প্রদর্শন করছি। স্বৈরাচারের রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।

প্রসঙ্গত, ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পদত্যাগের তিনদিন পর শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসেন নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার।

 

আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
বিএনপি রাষ্ট্রীয় দমন-পীড়ন চালানোর চেষ্টা করছে: নাহিদ ইসলাম
  • ০৫ নভেম্বর ২০২৬
অবসর বার্তায় যা বললেন রোনালদো
  • ০৫ নভেম্বর ২০২৬
শক্তিশালী নায়িকার কারণে কারও যেন চরিত্র হনন না হয়
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা মেডিকেলে দুদক চেয়ারম্যানের অভিযান, বললেন— রোগীরা অনেক …
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950