নজরুল বিশ্ববিদ্যালয়ে হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা রোববার

১৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
কেন্দ্রীয় মসজিদ নজরুল বিশ্ববিদ্যালয়

কেন্দ্রীয় মসজিদ নজরুল বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষ্যে প্রথমবারের মতো হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতার আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

রবিবার (১৫ সেপ্টেম্বর) যোহরের নামাজের পরে কেন্দ্রীয় মসজিদের নিচতলায় ছাত্রদের জন্য এবং দ্বিতীয় তলায় ছাত্রীদের জন্য হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (আইন) এবং কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সদস্য-সচিব মুহাম্মদ মাহবুবুর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আলহাজ্ব ড. মো. সাহাবউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি নির্দেশনা ও কেন্দ্রীয় মসজিদ পরিচালনা নীতিমালা-২০২২ এর ৫ (ঢ) অনুযায়ী ১২ রবিউল আউয়াল '১৪৪৬ হিজরি মোতাবেক আগামী ১৬ সেপ্টেম্বর (সোমবার) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার মাগরিবের নামাজের পর হতে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া এবং তবারক প্রদান করা হবে।

এছাড়াও ঈদে মিল্লাদুন্নবী উপলক্ষ্যে রবিবার যোহর নামাজের পরে কেন্দ্রীয় মসজিদের নিচতলায় ছাত্রদের জন্য এবং দ্বিতীয় তলায় ছাত্রীদের জন্য হামদ-নাত ও ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্যারাগুয়ের সঙ্গে হেরেই চাকরি খোয়াচ্ছেন জার্মান কোচ?
  • ৩০ জুন ২০২৬
৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকারে জার্মানির টানা ১৫ পেনাল্টি স্কোরের পর এক ম্যাচে…
  • ৩০ জুন ২০২৬
ইতিহাসে প্রথমবার টাইব্রেকারে হারল জার্মানি
  • ৩০ জুন ২০২৬
টাইব্রেকার নাটকে জার্মানির বিদায়, শেষ ষোলোয় প্যারাগুয়ে
  • ৩০ জুন ২০২৬
হাস্যকর ভুলে গোল খাওয়ার পর টাচলাইনে ক্ষোভে ফুঁসছেন নাগেলসম্…
  • ৩০ জুন ২০২৬