ঢাবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রিয় নবীর নামে দেবে আকিকা

১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৬ PM
ঢাবি সূর্যসেন হলের সামনে

ঢাবি সূর্যসেন হলের সামনে © টিডিসি

১২ই রবিউল আউয়াল সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (স.) এর জন্ম উপলক্ষে তার পবিত্র নামে আকিকা দেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। শনিবার (১৪ই সেপ্টেম্বর) ঢাবি ক্যাম্পাসে তারা এই ঘোষণা দিয়ে, আকিকার জন্য ২টি গরু ক্রয় করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত বলেন, ১৫ সেপ্টেম্বর বাদ মাগরিব শুরু হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। এ পবিত্র দিনে পৃথিবীতে আগমন করেছেন আমাদের প্রাণপ্রিয় নবীজি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এ উপলক্ষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা আমাদের প্রিয় নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র নামে আকিকা করবো।

আরও পড়ুন: বেরোবিতে হামলায় জড়িতদের মিলছে না কোন হদিস

তিনি আরো জানান, আমরা আমাদের নবীজি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। এই কথাটা সর্বত্র উচ্চারিত হোক।  সেই ভালোবাসা থেকে আমাদের আজকের এই আয়োজন। আমরা চাই সেই ভালোবাসার ফোয়ারা ছড়িয়ে পড়ুক সর্বত্র।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ ইয়াকুব আহমেদ মজুমদার বলেন, আকিকার পশু জবাইয়ের পর সেই গোশত দিয়ে খাবার রান্না হবে। আগামীকাল ১৫ই সেপ্টেম্বর রবিবার বাদ মাগরিব থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মল চত্বরে এক নাতে রাসূল ও মিলাদ মাহফিলের অনুষ্ঠান ‘দাওয়াত-এ-ইশক’ অনুষ্ঠিত হবে। রান্না করা খাবার ওই অনুষ্ঠানে বিতরণ করা হবে।

ট্যাগ: ঢাবি
নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে পরীক্ষার খাতা মূল্যায়নে শুরু হচ্ছে কোডিং পদ্ধতি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সরিয়ে দেওয়া হলো নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. আনি…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
এক অ্যাপেই দেখা যাবে বিদ্যুৎ ও গ্যাস বিলের সব হিসাব
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের প্রোপাগাণ্ডা পেজে আসিফকে নিয়ে এআই দিয়ে লেখা প্রতিবে…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বাঘায় গণপিটুনিতে শিমুল হত্যা, মূলহোতা গ্রেপ্তার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
4 Regular Pizzas 999 All Inclusive, All Day Everyday
All Day, Everyday
Any 4 Regular Pizzas @ ৳999
Order Now