আরও সাত ভিসি-প্রোভিসি-ট্রেজারারের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির

০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৯ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫২ PM
শিক্ষা মন্ত্রণালয়ের  লোগো

শিক্ষা মন্ত্রণালয়ের লোগো © লোগো

আরও সাতজন ভিসি-প্রোভিসি-ট্রেজারারের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য মো. সাহাবুদ্দিন। তাদের মধ্যে ৪ জন উপাচার্য, একজন উপ-উপাচার্য ও দুইজন ট্রেজারার রয়েছেন। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক আদেশে বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন : ঢাবিসহ ১৬ বিশ্ববিদ্যালয় ভিসির পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির 

পদত্যাগী উপাচার্যদের এ তালিকায় রয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞন ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 

আরও পড়ুন : ৫ প্রো-ভিসি ও ৩ ট্রেজারারের পদত্যাগপত্র গ্রহণ রাষ্ট্রপতির 

আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আনিছুর রহমান ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ আলীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। 

মন্ত্রণালয় জানিয়েছে, পদত্যাগ করা ভিসি-প্রোভিসি ও ট্রেজারারদের মূল পদে যোগদানের অনুমতি দিয়েছেন রাষ্ট্রপতি। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষকদের দুই মাসের বেতন নিয়ে নতুন তথ্য দিলেন শিক্…
  • ৩০ জুন ২০২৬
ঢাবিতে ‘কাজী নজরুল ইসলামের’ নামে হল করার প্রস্তাব
  • ৩০ জুন ২০২৬
জুনে অস্বাভাবিক বিদ্যুৎ বিল, হয়রানি লাঘবে হটলাইন চালু
  • ৩০ জুন ২০২৬
আন্তঃবিশ্ববিদ্যালয় কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঢাবি
  • ৩০ জুন ২০২৬
মাদ্রাসা শিক্ষাকে শুধু প্রচলিত কাঠামোর মধ্যে সীমাবদ্ধ রাখলে…
  • ৩০ জুন ২০২৬
ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলা ‘ফটিকছড়ি উত্তর’
  • ৩০ জুন ২০২৬