সাজিদের নাম অনুসারে জবির একাডেমিক ভবনের নামকরণ

১৫ আগস্ট ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM
শহীদ সাজিদ একাডেমিক ভবন

শহীদ সাজিদ একাডেমিক ভবন © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন একাডেমিক ভবনের নাম পরিবর্তন করে শহীদ সাজিদ একাডেমিক ভবন রাখা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সাধারণ শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়নের অনুমতি দেওয়া হয়।

জানা গেছে, ইকরামুল হক সাজিদ গত ৪ আগস্ট মিরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে মারাত্মকভাবে আহত হয়ে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল ১৪ আগস্ট দুপুর ২টা ১৫ মিনিটের দিকে মারা যান। আজ সকাল ১০ টায় তার গ্রামে বাড়ি টাঙ্গাইলে সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হয় এবং দাফন কার্য সম্পন্ন করা হয়।

সাজিদ বিশ্ববিদ্যালয়টির ২০১৮-১০১৯ শিক্ষাবর্ষের একাউন্টিং ও ইনফরমেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার এই আত্নত্যাগ কে স্মরণীয় করে রাখতে তার নামে জবির নতুন একাডেমিক ভবনের নামকরণের সিদ্ধান্ত নেয় সাধারণ শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, সাজিদ ভাই এই ভবনেই ক্লাস করতো।তিনি এই আন্দোলনে শহীদ হয়েছেন।আমরা আমার ভাইয়ের এই আত্নত্যাগ কখনোই ভুলে যেতে পারি না।তাই আমরা তার নামানুসারে এই ভবনের নামকরণের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন করেছি এবং প্রশাসন এ ব্যাপারে আমাদের সাথে একমত পোষণ করেছে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9