আওয়ামী লীগ নেতাদের দখলে থাকা জবির ১২টি হলের অবস্থান কোথায়?

১২ আগস্ট ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
দখলে থাকা জবির  বিভিন্ন হল

দখলে থাকা জবির বিভিন্ন হল © টিডিসি ফটো

বছরের পর বছর দখলে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২টি হল। দীর্ঘদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের বড় একটা অংশ জানেনই না কোথায় আছে তাদের এই হল গুলো। তবে এবার হল উদ্ধারের জন্য আন্দোলনের ডাক দিয়েছে  বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষকদের সাথে নিয়ে আগামীকাল মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০ টা থেকে আন্দোলনে নামবেন তারা। কিন্তু কোথায় এই হল? কাদের দখলে ছিল এই হল গুলো?

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মোট হল রয়েছে ১২টি। পুরান ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থিত এই হল গুলো সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের ব্যবসায়ী ও রাজনৈতিক কাজে দখলে রয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি হল দখল করে রেখেছে পুরান ঢাকার আওয়ামী লীগ নেতা ও সংসদ সদস্য হাজী সেলিম। হাজী সেলিম জগন্নাথের এক হল দখল করে বানায়  গুলশান আরা সিটি নামে একটি বহুতল ভবন। এছাড়া বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে রূপ দেন একাধিক হলকে।

হল গুলো হলো- ড. হাবিবুর রহমান হল ৩৫,৩৬ ও ৩৭ নং গোলক পাল লেন, শহীদ শাহাবুদ্দিন হল ৮২ জুলহান বাড়ি লেন, বাতুলা তাঁতী বাজার, শহীদ আনোয়ার শফিক হল, ১নং শরৎচন্দ্র চক্রবর্তী রোড, মাহুতটুলী, আরমানিটোলা, শহীদ আজমল হোসেন হল ১৬ ও ১৭ নং রমাকান্ত নন্দী লেন, পাটুয়াটুলী, নজরুল ইসলাম হল ৫/১, ২,৩,৪ ও ৬ গোপীমহন বসাক লেন ও তিব্বত হল ৮ ও ৯ নং জিএল পার্থ লেন, কুমারটুলি ওয়াইজ ঘাট। 

এছাড়াও রয়েছে, ‘বাণী ভবন’ হল,১নং ঈশ্বর দাস লেন, প্যারিদাস রোড, আব্দুর রউফ মজুমদার হল ১৭ ও ২৫ যদুনাথ বসাক লেন, সাইদুর রহমান হল, ১৫ ও ১৬ যদুনাথ লেন, আব্দুর রহমান হল, ৬নং এসি রায় রোড, আরমানিটোলা, বজলুর রহমান হল, ২৬ মালিটোলা, বংশাল ও ক্রাউন ভবন (যা পূর্বে বিলুপ্ত সরকারি জগন্নাথ কলেজের কর্মচারীদেরও আবাসস্থল ছিল)।

ট্যাগ: জবি জবি
প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9