সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আজ শিক্ষকদের সঙ্গে বসছেন শিক্ষামন্ত্রী

২৯ জুলাই ২০২৪, ১০:০৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:১৩ AM
সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা © ফাইল ছবি

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। আজ সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম। তিনি বলেন, সোমবার বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে তাারা সভায় বসছেন।

গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে কর্মবিরতিতে যান দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা। এ ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠক হয় তাদের। তবে সমাধান না আসায় আন্দোলন অব্যাহত রাখেন তারা।

আরো পড়ুন: কোটা আন্দোলনে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষতি ৩২ কোটি টাকা

এর আগে টানা ১৫ দিন অবস্থান কর্মসূচি করলেও দাবি আদায় হয়নি শিক্ষকদের। পরবর্তীতে ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এরপর থেকে মাঠের কর্মসূচিতে ছিলেন না শিক্ষকরা।

ইউএস-বাংলা এয়ারলাইনস নিয়োগ দেবে এক্সিকিউটিভ, আবেদন ৯ জুলা…
  • ৩০ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়: বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের…
  • ৩০ জুন ২০২৬
প্রধান শিক্ষকের কক্ষে সাবেক স্ত্রীর অনশন, বিক্ষোভের মুখে পদ…
  • ৩০ জুন ২০২৬
শতবর্ষের আলোকবর্তিকা ও জাতি বিনির্মাণে ঢাকা বিশ্ববিদ্যালয় গ…
  • ৩০ জুন ২০২৬
বিরোধীদলের ছাঁটাই প্রস্তাবকে অবাস্তব বললেন শিক্ষামন্ত্রী
  • ৩০ জুন ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্ম…
  • ৩০ জুন ২০২৬